WooCommerce প্লাগিন · বাংলাদেশের জন্য

মার্চেন্ট API ছাড়াই বিকাশ, নগদ, রকেটে পেমেন্ট নিন

কাস্টমার QR স্ক্যান করে বা নম্বরে সেন্ড মানি করে নিজের নম্বর ও TrxID দিয়ে অর্ডার করবেন। আপনি অর্ডার পেজ থেকে এক ক্লিকে যাচাই করবেন। কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট বা API ঝামেলা নেই।

  • বিকাশ
  • নগদ
  • রকেট
  • ব্যাংক
কীভাবে কাজ করে

কাস্টমারের জন্য সহজ, আপনার জন্য নিরাপদ

টাকা সরাসরি আপনার নিজের বিকাশ/নগদ/রকেট নম্বরে আসে। মাঝখানে কোনো গেটওয়ে নেই, কোনো কমিশন কাটা নেই।

১

QR স্ক্যান বা সেন্ড মানি

চেকআউটে আপনার নম্বরের QR দেখা যায়। কাস্টমার স্ক্যান করে অথবা নম্বরে সেন্ড মানি করেন।

২

নম্বর ও TrxID লিখে অর্ডার

কাস্টমার নিজের নম্বর ও TrxID লিখে অর্ডার করেন। অর্ডার "On hold" অবস্থায় আপনার কাছে আসে।

৩

আপনি যাচাই করেন

অর্ডার পেজে পেমেন্টের তথ্য মিলিয়ে এক ক্লিকে যাচাই করুন। চাইলে অর্ডার নিজে থেকেই Processing-এ চলে যাবে।

ফিচার

ছোট দোকানের জন্য যা যা দরকার

▦

ব্রাউজারেই QR তৈরি

নম্বর থেকে QR কোড ব্রাউজারেই বানানো হয়। তৃতীয় কোনো সার্ভারে নম্বর যায় না, সাইট স্লো থাকলেও QR ঠিকই আসে।

৳

বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক

যেগুলো চান শুধু সেগুলোই চালু রাখুন। প্রতিটির নম্বর আলাদা সেট করা যায়।

✓

এক ক্লিকে যাচাই

প্রতিটি অর্ডারে পেমেন্টের তথ্য আলাদা বক্সে দেখা যায়। অর্ডার তালিকাতেও যাচাইয়ের অবস্থা দেখা যায়।

%

অগ্রিম বা পুরো পেমেন্ট

পেমেন্ট মোড বেছে নিন, আর পুরো টাকা অনলাইনে দিলে ছাড় দেওয়ার সুযোগ রাখুন।

✉

ইমেইলে পেমেন্ট তথ্য

অর্ডার ইমেইলে MFS পেমেন্টের তথ্য যুক্ত থাকে, তাই কিছু মিস হয় না।

⚡

হালকা ও আধুনিক

স্টাইল ও স্ক্রিপ্ট শুধু চেকআউট পেজে লোড হয়। WooCommerce HPOS-এর সাথে কাজ করে।

ইনস্টল গাইড

৪ ধাপে চালু — কোডিং জানতে হবে না

যে কেউ ৫ মিনিটে নিজে ইনস্টল করে নিতে পারবেন।

  1. কিনুন ও ডাউনলোড

    পেমেন্টের পর অর্ডার যাচাই হলে ডাউনলোড লিংক ও আপনার লাইসেন্স কী ইমেইলে ও "আমার অ্যাকাউন্ট"-এ পাবেন।

  2. প্লাগিন আপলোড

    ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্লাগইন → নতুন যোগ → প্লাগইন আপলোড থেকে জিপ ফাইলটি দিয়ে "এখনই ইনস্টল" ও "অ্যাক্টিভেট" চাপুন।

  3. লাইসেন্স কী দিন

    WooCommerce → MFS লাইসেন্স পেজে কী বসিয়ে "সক্রিয় করুন" চাপুন।

  4. নম্বর বসিয়ে চালু

    WooCommerce → সেটিংস → পেমেন্ট থেকে MFS পেমেন্ট চালু করে আপনার বিকাশ/নগদ/রকেট নম্বর দিন। হয়ে গেল।

WordPress ৬.০+ WooCommerce PHP ৭.৪+ HTTPS সাইট
দাম

একবার কিনুন, আজীবন ব্যবহার করুন

কোনো মাসিক বা বাৎসরিক ফি নেই। লাইসেন্স কী এক সাইটের জন্য। সাইট বদলালে পুরনো সাইট থেকে ডিঅ্যাক্টিভেট করে নতুন সাইটে সক্রিয় করে নিতে পারবেন।

৳1,500 / আজীবন, ১টি সাইট
  • BanglaQR MFS Payment Gateway প্লাগিন
  • বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক সাপোর্ট
  • ইনস্টল গাইডসহ লাইসেন্স কী
এখনই কিনুন
প্রশ্নোত্তর

সচরাচর জিজ্ঞাসা

বিকাশ/নগদের মার্চেন্ট API লাগবে?

না। কাস্টমার আপনার পার্সোনাল বা এজেন্ট নম্বরে সেন্ড মানি করেন, আর আপনি TrxID মিলিয়ে যাচাই করেন। তাই মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়াই চলে।

পেমেন্ট কি নিজে থেকে যাচাই হয়?

না, যাচাই আপনি হাতে করেন। কাস্টমারের দেওয়া TrxID ও পরিমাণ আপনার অ্যাপের হিসাবের সাথে মিলিয়ে অর্ডার পেজ থেকে এক ক্লিকে যাচাই করেন।

কাস্টমারের কোন তথ্য আপনাদের সার্ভারে যায়?

কাস্টমারের নাম, ফোন, ঠিকানা, ইমেইল, প্রেরকের নম্বর বা TrxID কিছুই যায় না। লাইসেন্স যাচাই ও পরিসংখ্যানের জন্য শুধু সাইটের ঠিকানা, ভার্সন, অর্ডার নম্বর, প্রোভাইডার, পরিমাণ ও যাচাইয়ের অবস্থা যায়। প্লাগিনের লাইসেন্স পেজে এটা লেখা আছে।

একটি লাইসেন্স কয়টি সাইটে চলবে?

১টি সাইটে। একাধিক সাইটে চালাতে চাইলে প্রতিটির জন্য আলাদা লাইসেন্স নিন। অর্ডারে সংখ্যা বাড়ালে একটি কী-তে সেই সংখ্যক সাইটের সুযোগ পাবেন।

কী পেতে কতক্ষণ লাগবে?

আপনার পেমেন্ট আমরা যাচাই করলেই লাইসেন্স কী ও ডাউনলোড লিংক ইমেইলে চলে যায়, আর "আমার অ্যাকাউন্ট"-এও দেখা যায়।

অন্য প্লাগিনের সাথে সমস্যা হবে?

প্লাগিনের স্টাইল ও স্ক্রিপ্ট শুধু চেকআউট পেজে লোড হয়, তাই অন্য পেজের গতি বা কাজে হাত দেয় না।

আজই আপনার দোকানে MFS পেমেন্ট চালু করুন

একবারের খরচ ৳1,500। ইনস্টল করতে ৫ মিনিট।

BanglaQR কিনুন